১০টি নতুন বক্স খাটের ডিজাইন -আধুনিক ও কম খরচের

আপনি কি আপনার ঘরের জন্য খাট ডিজাইন খুঁজছেন? তাহলে আপনার জন্য এই ১০টি নতুন বক্স খাট ডিজাইন পোস্টটি। একটি সুন্দর খাট শুধু ঘুমের জায়গা নয়, এটি ঘরের সৌন্দর্যের অন্যতম অংশ। বাংলাদেশের আধুনিক ঘরে এখন খাট মানেই শুধু ভারী কাঠ না, বরং সুন্দর ডিজাইন, জায়গা বাঁচানো স্টাইল এবং বাজেটবান্ধব উপকরণের সমন্বয়।
বর্তমানে বক্স খাট এখন বাংলাদের পরিবারের কাছে কম বেশি জনপ্রিয় কারন এটি ঘুমানোর পাশা-পাশি ঘরের জিনিসপত্র রাখার সুবিধা দিতে পারে। বিছানার নিচে কম্বল, চাদর, বালিশ, শীতের পোশাকসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস রাখা যায়। আপনার বেডরুমের আকার, আসবাবপত্রের ধরন এবং ব্যক্তিগত পছন্দ অনুযায়ী সঠিক বক্স খাট ডিজাইন পছন্দ করলে ঘরকে আরও সুন্দর এবং গোছানো রাখা সম্ভব।
১. নতুন ও আধুনিক বক্স খাট ডিজাইন
আপনি যদি আপনার সুবার ঘরের জন্য একটু ভিন্ন রকম লুকে দেখতে চান তাহলে আপনার জন্য হবে নতুন ও আধুনিক বক্স খাট ডিজাইন একদম পারফেক্ট চয়েস। বর্তমানে সিম্পল হেডবোর্ড, কাঠের প্রাকৃতিক রং, মার্জিত ফিনিশিং এবং মিনিমাল ডিজাইনের খাট অনেকের পছন্দ সবার। বেশিরভাগ এই বক্স খটের মেঝে থেকে প্রায় ১২ থেকে ১৮ ইঞ্চি উঁচু হয়, যা ম্যাট্রেস প্ল্যাটফর্মের নিচে গোপনে জিনিসপত্র রাখার জন্য বিশাল জায়গা তৈরি করে দেয়।

এই ক্লাসিক ফোল্ডিং বক্স খাটটি সবচেয়ে জনপ্রিয় এবং দীর্ঘস্থায়ী । মহগনি, গামারি বা সেগুন কাঠ দিয়ে তৈরি , দেখতে যেমন সুন্দর, তেমনি টেকসইও।
বৈশিষ্ট্য:
- শক্ত কাঠের কাঠামো
- প্রাকৃতিক পলিশ ও দীর্ঘস্থায়িত্ব
- রাজকীয় ডিজাইন ও কার্ভিং আর ফোল্ডিং
আনুমানিক দাম: ৳৩৫০০০ – ৳৪০০০০
উপযুক্ত: যাদের ক্লাসিক ও স্থায়ী কিছু পছন্দ
২. সিম্পল ও সুন্দর বক্স খাট ডিজাইন
আপনি যদি তেমন স্টাইল বক্স খাট না পছন্দ করে থাকেন তাহলে সিম্পল বক্স খাট ডিজাইন হবে আপনার জন্য একদম পারফেক্ট। এই খাটে তেমন স্টাইল ও ডিজাইন করা থাকে না একদম সিম্পল এবং দেখতেও অনেক সুন্দর । আপনি সাদা, কালো, বাদামি, কাঠের প্রাকৃতিক রং কিংবা ঘরের আসবাবের সঙ্গে মানানসই রং বেছে নিতে পারবেন বাজার থেকে। সিম্পল বক্স খাটের আরেকটি সুবিধা হলো, এটি বিভিন্ন ধরনের বেডরুমের সাজের সঙ্গে সহজে মানিয়ে যায়।

সিম্পল বক্স খাটটি বর্তমানে সবচেয়ে বেশি বিক্রিত সাশ্রয়ী খাটগুলোর মধ্যে একটি খাট। আধুনিক ঘরের জন্য হালকা, রঙিন ও সহজে পরিষ্কারযোগ্য এই খাটটি অনেক জনপ্রিয় ।
বৈশিষ্ট্য:
- হালকা ওজন ও চকচকে ফিনিশ করা
- বিভিন্ন রঙ ও ডিজাইন দিয়ে তৈরি
- রক্ষণাবেক্ষণ করা সহজ
আনুমানিক দাম: ৳১২,০০০ – ৳১৫,০০০
উপযুক্ত: ছোট ঘর বা ভাড়ার বাসার জন্য
৩.স্টোরেজ খাট
স্টোরেজ খাট বর্তমানে আধুনিক বেডরুমের জন্য একটি জনপ্রিয় খাট, কারন যাদের কম জায়গায় ঘর তাদের জন্য এই খাট একটি সমধান হিসাব কাজ করে থাকে । এই খাটের নিচে প্রয়োজনীয় জিনিসপত্র সহজেই গুছিয়ে রাখা যায়। সুন্দর ডিজাইন ও পর্যাপ্ত স্টোরেজ সুবিধার কারণে এটি আপনার বেডরুমকে আরও গোছানো ও আকর্ষণীয় করে তুলতে পারে।

যাদের ঘরে জায়গা কম, তাদের জন্য এটি সঠিক সমাধান। নিচে ড্রয়ার বা লিফট-আপ স্টোরেজ থাকায় কাপড়, বালিশ বা অন্যান্য জিনিস খুব সহজে রাখা যায়।
বৈশিষ্ট্য:
- লুকানো স্টোরেজ স্পেস
- আধুনিক হাইড্রোলিক ডিজাইন
- স্থান সাশ্রয়ী ও স্টাইলিশ
আনুমানিক দাম: ৳২০,০০০ – ৳২৫,০০০
উপযুক্ত: ছোট ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট
৪. মেটাল ও আধনিক ফ্রেম খাট
আপনি যদি মজবুত, টেকসই ও আধুনিক ডিজাইনের খাট পছন্দ করেন তাহলে আপনার জন্য এই মেটাল ফ্রেম খাট। এই খাটটি যেমন দেখতে সুন্দর ঠিক তেমনি মজবুত আর টেকসই, বাজারে সিম্পল মেটাল ফ্রেমের , আধুনিক ডিজাইন, লোহার এবং স্টাইলিশ হেডবোর্ডযুক্ত ও বিভিন্ন ধরনের মডেল পাওয়া যায়।

এই খাটি টেকসই, সাশ্রয়ী এবং ঝামেলামুক্ত, মেটাল ফ্রেম খাট এখনো অনেকের প্রথম পছন্দ। বিশেষ করে ব্যাচেলর ভাড়াটিয়া জীবনের জন্য পারফেক্ট।
বৈশিষ্ট্য:
- স্টিল বা আয়রন ফ্রেম
- কম দামে দীর্ঘস্থায়ী ব্যবহার
- সহজে স্থানান্তরযোগ্য
আনুমানিক দাম: ৳৯,০০০ – ৳১২,০০০
উপযুক্ত: ব্যাচেলর বা ছাত্রদের জন্য
শেষ কথাঃ এই পোস্টটি সম্পূর্ণ খাট নিয়ে করা হয়েছে, পোস্টটি পড়ে ভাল লেগে থাকে তাহলে আপনি একটি কমেন্ট করতে ভুলবেন না কারন আপনার একটি কমেন্ট আমাদের অনুপ্রেনো করে তুলে।
আরো পড়ুনঃ 22 Creepy Halloween Bedroom Decorating Ideas for 2025





